দেখুন ভিডিও-
গ্রেপ্তার বর্ধমান পুরসভার পরিচালক মন্ডলী বোর্ডের চেয়ারপারসন প্রণব চট্টোপাধ্যায়। সিবিআই হাতে গ্রেপ্তার হন তিনি।
সানমার্গ নামে একটি বেসরকারি অর্থলগ্নিকারী সংস্থার মামলায় গ্রেপ্তার বলে জানা গেছে। সিবিআই তাকে গ্রেপ্তার করে। আসানসোলে আদালতে পেশ করা হয়। আদালত তিন দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন।
এদিন পৌর প্রশাসক প্রণব চট্টোপাধ্যায় বাড়িতে সিবিআইয়ের একটি দল যায় তদন্তে। পরিবারের লোকদের জিজ্ঞাসাবাদ করে।
এছাড়া বর্ধমান শহরের ঢলদিঘি এলাকায় তাদেরই একটি ঘরে ভাড়া নিয়ে অফিস করেছিল সানমার্গ নামের এই অর্থলগ্নি সংস্থা। এখানে দীর্ঘক্ষন তল্লাশি চালায় তদন্তকারী অফিসাররা । বেশ কিছু কাগজপত্র সেখান থেকে নিয়ে তারা বেরিয়ে যান।








