Friday, February 27, 2026
Highlights Bengal
  • প্রথম পাতা
  • নিউজ
    • দেশ
    • বিদেশ
    • রাজ্য
    • জেলার খবর
  • অফবিট
  • স্পোর্টস
  • লাইফ স্টাইল
    • রেসিপি
    • রূপচর্চা
    • স্বাস্থ্য
    • টিপস্
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • কৃষি
  • বিনোদন
  • ভিডিও নিউজ
  • ফটো গ্যালারী
  • আপনার লেখা
No Result
View All Result
  • প্রথম পাতা
  • নিউজ
    • দেশ
    • বিদেশ
    • রাজ্য
    • জেলার খবর
  • অফবিট
  • স্পোর্টস
  • লাইফ স্টাইল
    • রেসিপি
    • রূপচর্চা
    • স্বাস্থ্য
    • টিপস্
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • কৃষি
  • বিনোদন
  • ভিডিও নিউজ
  • ফটো গ্যালারী
  • আপনার লেখা
No Result
View All Result
Highlights Bengal
No Result
View All Result
  • প্রথম পাতা
  • নিউজ
  • অফবিট
  • স্পোর্টস
  • লাইফ স্টাইল
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • কৃষি
  • বিনোদন
  • ভিডিও নিউজ
  • ফটো গ্যালারী
  • আপনার লেখা

সাঁইবাড়ি স্মরণেও রাজনৈতিক বিতর্ক। ক্লিক করে দেখুন

March 18, 2021
A A
সাঁইবাড়ি স্মরণেও রাজনৈতিক বিতর্ক। ক্লিক করে দেখুন
Share on FacebookShare on WhatsappShare on Twitter

 

ওয়েব ডেস্ক: সাঁইবাড়ি দিবসে বিতর্ক তৈরি হলো কংগ্রেসের অনুপস্থিতি ঘিরে ।  বুধবার ছিল সাঁইবাড়ি ঘটনার ৫১ বছর। এদিন সাঁইবাড়ি স্মরণে এলো না কংগ্রেস।

***’হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like  করুন।

১৯৭০ এর ১৭ মার্চ। বর্ধমানের প্রতাপেশ্বর শিবতলা লেনে তেলমারুই পাড়ায় ঘটেছিল  সাঁইবাড়ি হত্যাকান্ড। এই কংগ্রেস পরিবারের দুই সদস্য সহ এক গৃহ শিক্ষক খুন হয়েছিলেন সিপিএমের হাতে এমনটাই অভিযোগ। রাজ্যে  আলোড়ন ফেলেছিল এই ঘটনা। বরাবরই এই বিশেষ দিনটিকে স্মরণ করে আসছে কংগ্রেস। ২০১১ তে ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল কংগ্রেসও সাঁইবাড়ি দিবস পালন করছে। কিন্তু ৫১ তম বছরে প্রথা ভাঙলো কংগ্রেস। তেল মারুই পাড়ার সাঁইবাড়ি সংলগ্ন শহীদ বেদীতে সাঁইবাড়ি দিবসে দেখা মিলল না কোন কংগ্রেস সদস্যের।

সাঁই পরিবারের সদস্যা তথা প্রাক্তন কাউন্সিলর উমা সাঁই জানিয়েছেন, সিপিএম রক্তাক্ত করেছিল সাঁইবাড়িকে। নির্বাচন তাদের সাথে হাত মিলিয়েছে কংগ্রেস। তাই তারা আসবে কোন মুখে।

জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন দেবনাথ বলেছেন, এখানে আসলে সিপিএম এই ঘটনায় অভিযুক্ত এটা প্রকাশ্যে বলতে হবে। কিন্তু যেহেতু জোট করেছে তাদের এ কথা বলতে হয় তো বারণ আছে। তাই আসেনি।

প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য জানিয়েছেন, এই পরিবারের অনেক সদস্যই বর্তমানে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত। এই পরিবারে গৃহবধূ বর্ধমানের প্রাক্তন কাউন্সিলর। অনুষ্ঠানে তাদের ডাকা হয়নি। পাশাপাশি তিনি জানিয়েছেন, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই তারা দাবি জানিয়ে আসছেন, এই ঘটনার প্রকৃত দোষীদের সামনে আনতে। কিন্তু তা করেনি সরকার।

বর্তমানে সাঁইবাড়ি দিকে তাকালেই যেন সেই ইতিহাস জানান দেয়। বটের ঝুরি আকড়ে ধরেছে দেওয়ালকে। গোটা বাড়ী জুড়ে নৈশব্দ আর হাহাকার। পলেস্তারা খসে পড়েছে।

বর্ধমানের সাইবাড়ী হত্যাকাণ্ডের ৫১ বছর পরও সেই স্মৃতি আজ টাটকা বাড়ির জীবিত সদস্যদের। এখনও সুবিচারের আশায় বুক বাঁধে সাঁই পরিবার।*

কি ঘটেছিল সেদিন*

এই বাড়িতে সেই দিন ছিল বাড়ির মেয়ের স্বর্ণলতার এক মাসের ছেলের নামকরনের অনুষ্ঠান। এমনই একটা আনন্দের দিনে হত্যালিলা চলে এই বাড়িতে। গৃহশিক্ষক জিতেন রায় সেই সময় বাড়ির পড়ুয়াদের প্রাইভেট পড়াচ্ছিলেন। অভিযোগ, সেই সময় হাজার খানেক সি পি এম সমর্থকদের একটি মিছিল এই বাড়িকে ঘিরে ফেলে। চলে লাগাতার বোমা। আগুন ধরিয়ে দেওয়া হয় বাড়িতে। মায়ের চোখের সামনেই তির টাঙি বল্লমের আঘাতে খুন করা হয় মেজ ছেলে প্রণব সাঁইকে। সেজ ছেলে মলয় সাঁইকেও ক্ষত বিক্ষত করা হয়। হাসপাতালে তার মৃত্যু হয়। মা মৃত্যায়ন দেবী মেয়ে স্বর্ণলতাকে বাড়ির মধ্যেই লুকিয়ে ফেলেন। তবে তার এক মাসের সন্তান এই রোষ থেকে রেহাই পায়নি। আগুনে ছুড়ে ফেলা হয় তাকে। মৃত্যায়ন দেবী কোনক্রমে এক মাসের অমৃতকে প্রাণে বাঁচায়। মাথা ফাটিয়ে দেওয়া হয় মৃত্যায়ন দেবীর। এখানেই খুন করা হয় গৃহশিক্ষক জিতেন রায়কেও। বাড়ির বাকি সদস্যরা তখন প্রাণ বাঁচাতে বাড়ী থেকে পালিয়ে যায়।

এই ঘটনার বছর খানেক পর বাড়ির বড় ছেলে পেশায় আইনজীবী নবকুমার সাঁইকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়। ঘটনায় অভিযোগ হয়েছিল সি পি এম এর দর্দ্দন্ডপ্রতাপ নেতাদের নামে।

২০১১ নির্বাচনের আগে এই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথাও রেখেছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর হাই কোটের প্রাক্তন বিচারপতি অরুণাভ বসুর নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করেন। রেলমন্ত্রী থাকার সময় এই পরিবারের এক সদস্যকে রেলের চাকরিও দেন।

তবে এই বিশেষ দিনে সাঁইবাড়ি দিবসে শহীদ স্মরণে জেলা কংগ্রেসের গরহাজির নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।

ShareSendTweet
Previous Post

পোস্টকার্ডে চিঠি নির্বাচনের আগেই। ক্লিক করে দেখুন।  

Next Post

এবার প্রার্থী বদলের দাবিতে অবরোধ পূর্ব বর্ধমানে, প্রতিবাদে নির্দল প্রার্থীর সমর্থনে মিছিল।

Related Posts

Asafoetida Health Benefits: রক্তচাপ কমবে, হজম ক্ষমতা বাড়বে। রান্নার এই উপকরণের কামাল। দেখুন বিস্তারিত
প্রথম পাতা

Asafoetida Health Benefits: রক্তচাপ কমবে, হজম ক্ষমতা বাড়বে। রান্নার এই উপকরণের কামাল। দেখুন বিস্তারিত

November 9, 2025
গরীবের ভগবান। পুজোর আগে সম্প্রীতির নজির গড়লেন দাতা মেহেবুব
প্রথম পাতা

গরীবের ভগবান। পুজোর আগে সম্প্রীতির নজির গড়লেন দাতা মেহেবুব

September 23, 2025
এবার সরকারি সাহায্য পৌঁছে যাচ্ছে এলাকায় এলাকায়
জেলার খবর

এবার সরকারি সাহায্য পৌঁছে যাচ্ছে এলাকায় এলাকায়

September 16, 2025
১৫ বছর পার হলেও শহীদ পরিবারের পাশে রয়েছেন সকলে
নিউজ

১৫ বছর পার হলেও শহীদ পরিবারের পাশে রয়েছেন সকলে

September 15, 2025
পুজোর আগে সামাজিক কাজে এগিয়ে এলো বেঙ্গল প্রেস ক্লাব
প্রথম পাতা

পুজোর আগে সামাজিক কাজে এগিয়ে এলো বেঙ্গল প্রেস ক্লাব

September 15, 2025
আধুনিকীকরণ – ধূলিসাৎ করা হলো ইস্কোর কুলিং টাওয়ার
নিউজ

আধুনিকীকরণ – ধূলিসাৎ করা হলো ইস্কোর কুলিং টাওয়ার

April 6, 2025
Next Post
এবার প্রার্থী বদলের দাবিতে অবরোধ পূর্ব বর্ধমানে, প্রতিবাদে নির্দল প্রার্থীর সমর্থনে মিছিল।

এবার প্রার্থী বদলের দাবিতে অবরোধ পূর্ব বর্ধমানে, প্রতিবাদে নির্দল প্রার্থীর সমর্থনে মিছিল।

বিজেপি প্রার্থীর নামে পোষ্টার পূর্ব বর্ধমানে।

বিজেপি প্রার্থীর নামে পোষ্টার পূর্ব বর্ধমানে।

Like Us on Facebook

Contact…

For News & Advertisement Contact...
Touch to Call 8900538911
Touch to Chat on WhatsApp
Email: highlightsbengal.news@gmail.com
  • Home Page
  • Privacy Policy

© 2021 Highlights Bengal all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রথম পাতা
  • নিউজ
    • দেশ
    • বিদেশ
    • রাজ্য
    • জেলার খবর
  • অফবিট
  • স্পোর্টস
  • লাইফ স্টাইল
    • রেসিপি
    • রূপচর্চা
    • স্বাস্থ্য
    • টিপস্
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • কৃষি
  • বিনোদন
  • ভিডিও নিউজ
  • ফটো গ্যালারী
  • আপনার লেখা

© 2021 Highlights Bengal all rights reserved.